অপরাধ
ছবি: সংগৃহীত

ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭ জন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর গোলাপ শাহ মাজারের কাছ থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের পরিচয়দানকারী সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম, যা ডাকাতির কাজে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিল বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটকরা এর আগেও নিজেদের ডিবির সদস্য পরিচয় দিয়ে একাধিক অপরাধে জড়িত ছিল। এ ধরনের ভুয়া পরিচয়ের আড়ালে সংঘটিত অপরাধ চক্রের শেকড় অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

ডিসি মাসুদ আলম আরও বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সাবেক সদস্যও এই ধরনের অপরাধে সম্পৃক্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে তিনি সাধারণ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান এবং কোনো অপ্রীতিকর ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শ দেন।

মতামত দিন