অপরাধ
ছবি: সংগৃহীত

ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরা যুবলীগের তিন নেতা।

নিজেস্ব প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছেন স্থানীয় যুবলীগের তিন নেতা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া এলাকার মানিকের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।

আটকরা হলেন—কামরুজ্জামান চুন্নু (৪৫), কাইউম সিকদার (৪৩) ও জাহিদ মাতাব্বর (৫০)। তারা প্রত্যেকেই বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য।

ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার জানান, ঘটনাস্থলেই ইয়াবা সেবনের সময় তাদের আটক করা হয়।এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ১৫ দিন কারাভোগ করতে হবে।

এদিকে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। সমাজ থেকে মাদক দূর করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

মতামত দিন