অপরাধ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় কুখ্যাত কোপা মাসুদসহ তিনজন আটক।

নিজেস্ব প্রতিবেদক:

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে ব্রহ্মরাজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার দুই সহযোগী—শেখ বাদশা ফয়সাল ও জুয়েলকেও আটক করে বাহিনী।

পরদিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সামরিক বাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোপা মাসুদ দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। তার বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করা, মাদকসেবনসহ নানা অভিযোগ রয়েছে।

যৌথ বাহিনী জানায়, গ্রেপ্তারের পর আটক তিনজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন