অপরাধ
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে কালো পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, আটক ২।

নিজেস্ব প্রতিবেদক:

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভারতে পাচারের উদ্দেশ্যে কালো পাথর ও কষ্টি পাথরের মূর্তি সংগ্রহ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার  বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে ৩১ কেজি ওজনের একটি কালো পাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে আটক করা হয়।


আটকরা হলেন— পাঁচবিবি উপজেলার হাজিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হেলাল হোসেন ও একই উপজেলার রামনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে নাজমুল হুদা।

জয়জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক জানান, উদ্ধার হওয়া মূর্তি  নিয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালো পাথরের এই প্রাচীন মূর্তি উদ্ধার করে র‍্যাব সদস্যরা।

মতামত দিন