অপরাধ
ছবি: সংগৃহীত

নবীগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ,নিহত ১, আহত ৫০।

নিজেস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। এতে রাধাপুর গ্রামের সাব্বির হোসেন (২৭) নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

ঘটনাটি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দীঘলবাঁক ইউনিয়নের রাধাপুর এলাকায় ঘটে। সাব্বির হোসেন আব্দুর রউফের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে দুই সিএনজি চালকের মধ্যে স্ট্যান্ড দখল নিয়ে কথাকাটাকাটি হয়। এ নিয়ে পরের দিন দুপুরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এতে সাব্বির হোসেন প্রাণ হারান।

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। আহতদের নবীগঞ্জ ও সিলেটের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান, একজন নিহত হয়েছে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় অবস্থান করছে এবং পরিস্থিতি শান্ত আছে।

মতামত দিন