সুন্দরবনের নটাবেকী অভয়ারণ্য থেকে আট বনজীবীকে আটক।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে বন বিভাগ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটজন বনজীবীকে আটক করেছে। তাদের আটক করা হয় বেলা সাড়ে ১২টার দিকে এবং পরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আট বনজীবীরা শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা বলে বন বিভাগ জানিয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বলেন, সুন্দরবনে প্রবেশের জন্য বনজীবীদের অনুমতিপত্র থাকতে হয়। তবে আটকরা দুইদিন আগে অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ করেন। গত রাতের অভিযান চালিয়ে তাদের প্রবেশ নিষিদ্ধ নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রজাতির মোট ৩০ কেজি মাছ।

মতামত দিন