সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
নিজেস্ব প্রতিবেদক:
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিচারক রুমানা আক্তার এ আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি জানান, ২০২৪ সালে রুমেল সরকার নামে একজন ডা. মুরাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন।
অভিযোগে বলা হয়, মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে নিয়ে প্রকাশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
মামলার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর আদালত তার বিরুদ্ধে সমন জারি করে। তবে নির্ধারিত তারিখে তিনি হাজির না হওয়ায় অবশেষে আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

মতামত দিন