অপরাধ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় নববধূকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণ,স্বামীসহ সাতজনকে আটক।

নিজেস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতের ঘটনা—গাইবান্ধার সাঘাটা উপজেলায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর স্বামী আশাদুল ইসলাম ওরফে আসিফ মিয়া সহ সাতজনকে পুলিশ আটক করে।

স্থানীয়রা জানায়, ২৭ আগস্ট গোবিন্দগঞ্জ উপজেলার ওই ১৮ বছর বয়সী তরুণীর বিয়ে সম্পন্ন হয়।বিয়ের রাতে নবদম্পতি বাড়ি ফিরে যান, আর পরের রাতেই দুর্ভাগ্যজনক ধর্ষণের ঘটনা ঘটে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, বিয়ের পরে বউকে সঙ্গে নিয়ে বাড়ি যাওয়ার দিনই বৃহস্পতিবার রাতে নববধূকে ধর্ষণ করা হয়। শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহাদ আল আসাদ জানান, ২৯ আগস্ট দুপুর ২টার দিকে নববধূ দুই নারীর সঙ্গে হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার সময় ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে।

সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, স্বামীসহ সাতজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা প্রকাশ করা হবে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন