অপরাধ
ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র কারখানায় অভিযান, চার জন গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

সীতাকুণ্ডের ছিন্নমূল অঞ্চলে এক গোপন দেশীয় অস্ত্র কারখানায় শনিবার সকালেই অভিযান চালানো হয়। যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

এই সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৬টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৩৫টি খালি কার্তুজ, ৫টি পূর্ণ কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, দুটি চার্জারযুক্ত ওয়াকিটকি, একটি মেগাফোন, চারটি প্যারাসুট ফ্লেয়ার এবং অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি।

গ্রেফতারকৃতরা হলেন কামরুল হাসান, আশিকুর রহমান, রুমন ও আমির হোসেন। সবাই জঙ্গল  সলিমপুরের ৯ নম্বর সমাজের বাসিন্দা। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন জানান, কামরুল হাসান ছাত্রদলের সক্রিয় সদস্য।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, ওই ঘরটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘরে অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, আটক ব্যক্তিদের সম্পর্কে তথ্য যাচাইয়ের পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


মতামত দিন