অপরাধ
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় শাহ সিমেন্ট ভ্যানচালককে কুপিয়ে হত্যা: পাঁচ জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চালক শামীম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে আশুলিয়া থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য জানান।

পুলিশের দাবি, শুক্রবার সকালে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি সুইচ গিয়ার চাকু, একটি কাঠের লাঠি এবং একটি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ইব্রাহিম বেপারী (২৯) শরীয়তপুর, মৃনাল বেপারী (৩০) ও আলামিন ইসলাম সজীব (২৫) মানিকগঞ্জ, বাবু মিজি (৩০) চাঁদপুর এবং মো. ইমরান (২২) গাজীপুর। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত শামীম হোসেন (২৭) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। হত্যাকাণ্ড ঘটে ২৫ আগস্ট আশুলিয়ার বিশমাইল এলাকায়।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, নিহতের ভাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থানা ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয় এবং আদালত রিমান্ড মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে।

মতামত দিন