ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা।
ভোলার পৌরসভার ৩নং ওয়ার্ডের মক্কী মসজিদের কাছে শনিবার (৩০ আগস্ট) ভোরে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. সাইফুল্লাহ আরিফ (২৯)।
পুলিশ জানায়, খবর পেয়ে ভোলা থানা থেকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওসি (তদন্ত) শংকর তালুকদারের ভাষ্য, ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।
নিহতের বাবা বশির মাস্টার জানান, শুক্রবার রাতে আরিফ বাড়িতেই ছিলেন। শনিবার ফজরের নামাজের জন্য বের হলে অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের বসতঘরের সামনে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন।
বশির মাস্টারের অভিযোগ, ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তার ছেলেকে। তিনি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতামত দিন