অপরাধ
ছবি: সংগৃহীত

মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযান,২টি ড্রেজার মেশিন জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন বিশেষ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ৬০ হাজার সিএফটি বালু জব্দ করা হয়। এছাড়া অবৈধ উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিনও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে মূল বালু ব্যবসায়ী বা শ্রমিকদের কাউকেই আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার  করে বালু উত্তোলন করছিল। এতে নদীর তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, “আমরা অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাব। কাউকেই ছাড় দেওয়া হবে না। জব্দকৃত বালু ও যন্ত্রপাতির আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। তারা আশা করেছেন, ভবিষ্যতেও নদী সংরক্ষণের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন