অপরাধ
ছবি: সংগৃহীত

রংপুরে পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, বৃদ্ধ আটক।

নিজেস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগাছা উপজেলায় মাদকবিরোধী দুটি পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।  এর মধ্যে এক অভিযানে মোহাম্মদ হারুন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এসআই শফিকের নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার ইটাকুমারী বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় রোদে শুকানো প্রায় ২ কেজি গাঁজার পাতাসহ হাতেনাতে ধরা পড়েন ওই বৃদ্ধ। আটক হারুন মিয়া মৃত আসর আলীর ছেলে।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ খামার ইটাকুমারী গ্রামের শাহ আলীর বাড়ির পাশের কলাবাগানে অভিযান চালায়। সেখান থেকে বিশেষভাবে রোপণ করা ৩০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়, যেগুলোর ওজন আনুমানিক ১০ কেজি। তবে অভিযানের সময় শাহ আলী পলাতক থাকায় তাকে আটক  করা যায়নি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমের বড়ুয়া বলেন,দুই দফায় অভিযান চালিয়ে মোট ১২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

মতামত দিন