অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ডিবি পুলিশের বিশেষ অভিযানে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার,আটক ১।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম ডিবি পুলিশ বাগেরহাটের মোংলা থেকে পুলিশের থানা থেকে চুরি হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে। এ অভিযানে কামাল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. রমিজ উদ্দিনের নেতৃত্বে বুধবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামালকে আটক করা হয়।

গ্রেফতারকৃত কামালের স্বীকারোক্তি অনুযায়ী, মালগাজী এলাকার তার নিজ বাড়ি থেকে চায়না ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, এটি পূর্বে থানা থেকে লুট করা হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্র এবং গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রাম মহানগরে নিয়ে আসা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।


মতামত দিন