অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী পুলিশ হেফাজতে।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে পুলিশ হেফাজতে নেয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে সাধারণ জনগণ আব্দুল লতিফ সিদ্দিকীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখে।


উত্তেজিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে এবং তাকে হেফাজতে নেয়। তবে পুলিশ থেকে এখনও বিস্তারিত বলা হয়নি যে, তাকে আটক করা হয়েছে কি না। ঘটনার সময় জনসমাগম ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও স্থানীয় নিরাপত্তা বাহিনী কাজ করছে।

মতামত দিন