অপরাধ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকার অমল বণিকের বাড়িতে ১৮ আগস্ট সংঘটিত ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ডাকাতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা দল হিসেবে কার্যক্রম চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতিসহ মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল। তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

ঘটনার সময় ডাকাতরা ১০-১২ জনের দল গঠন করে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা অমল বণিকের পরিবারকে ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপা ও পিতলের প্রতিমাসহ ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট করে। অমল বাঁধা দিলে তার হাতে ধারালো ছোরা দিয়ে আঘাত করা হয় এবং পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা প্রথমে কালিয়াকৈরের সফিপুর থেকে ধরা পড়ে। এরপর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নেত্রকোনা ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে অন্যান্য সদস্যদেরও আটক করা হয়। লুটপাট করা স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়েছে।

মতামত দিন