রাজধানীর মগবাজারে দিনের বেলায় অস্ত্রধারী ছিনতাই, ভিডিও ভাইরাল।
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা,আজ সোমবার ২৬ মে ২০২৫:
রাজধানীর মগবাজার এলাকায় গত ১৮ মে ভোর ৫টা ২০ মিনিটের সময় দিনে-দুপুরে প্রকাশ্যে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
ভিডিওতে দেখা যায়, গ্রীনওয়ে রোডের একটি গলি দিয়ে এক যুবক পেছনে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ৩ জন মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা এসে অস্ত্র হাতে তার গতিরোধ করে কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক ছিনতাইকারী যুবকের মাথায় আঘাত করে, আরেকজন ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা তার পকেট থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যুবক বাধা দিতে গেলে পায়ে কোপও দেয়া হয় তাকে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, এটি ঘটে তার বাড়ির সামনেই। ছিনতাইকারীরা যুবকের কাছে থাকা ১৭ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ভুক্তভোগী থানায় অভিযোগ করেননি। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং ভিডিও সূত্রে অভিযুক্তদের ধরতে কাজ করছে।
পুলিশ জানায়, ভুক্তভোগীর নাম মো. আব্দুল্লাহ, যার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার।
মতামত দিন