অপরাধ
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা,গ্রেফতার দুইজনের রিমান্ড মঞ্জুর।

নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার ২৬ মে ২০২৫:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার দুইজনের রিমান্ড মঞ্জুর করেছেন ঠাকুরগাঁওয়ের  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার সন্ধ্যায় আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, মির্জা ফখরুল  ও তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের নামে এসব ভুয়া আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে বিএনপির কমিটিতে পদ ও মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করা হয়েছিল।

পুলিশের তদন্তে প্রমাণ পাওয়া যায় যে, নীলফামারীর ডিমলা থেকে শাকিল আহমেদ ও টাঙ্গাইল থেকে হায়দার রহমান জয় নামে দুই ব্যক্তি এই প্রতারণার সঙ্গে জড়িত। তাদের আটক করে আদালতে তোলা হলে রিমান্ড  মঞ্জুর হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে অন্য কেউ বা কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন