অপরাধ
ছবি: সংগৃহীত

বরগুনায় ২০ ইয়াবাসহ জুলাই যোদ্ধা আটক।

নিজেস্ব প্রতিবেদক:

বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে দফাদার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সুমন মৃধাকে সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক সুমন বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। সরকারি গেজেট অনুযায়ী, তিনি জুলাই আন্দোলনের একজন স্বীকৃত যোদ্ধা। গেজেটে তার ক্রমিক নম্বর ২৯৩।

আটকের পর ডিবি পুলিশ তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে। পরে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে ডিবি।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ একজনকে আটকের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

মতামত দিন