অপরাধ
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে আ:লীগের ঝটিকা মিছিলে পুলিশের ধাওয়া, আটক ১০।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করেছে। রোববার সকালে মোহাম্মদপুর সরকারি কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে।

আটকরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মোহাম্মদপুরকে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করে এলাকাটি নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এর মধ্যেই নিষিদ্ধ দলের এই তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে।

মতামত দিন